মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার এর সহজ সমাধান
মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে এই লেখাটি পড়ুন।অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর প্রভাব এর পিছনের কারণ এবং মুক্তির কার্যকর উপায় তুলে ধরা হয়েছে।
শিশু থেকে বড় সব বয়সীদের জন্য মোবাইল আসক্তি কমানোর সহজ কিছু পরামর্শ রয়েছে এখানে। সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের জন্য মোবাইল ব্যবহারের নিয়ন্ত্রণ আনার উপায় জানুন।
পেজ সূচিপত্রঃ মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার
- মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার
- মোবাইল আসক্তি কি এবং কেন হয়
- অতিরিক্ত মোবাইল ব্যবহারের প্রধান কারণগুলো কি
- মোবাইল আসক্তির সাধারণ লক্ষণ চিনুন
- মোবাইল আসক্তির মানসিক ক্ষতিকর প্রভাব
- শিশু কিশোরদের মোবাইল আসক্তির ঝুঁকি
- মোবাইল ব্যবহারে সময় নিয়ন্ত্রণের উপায়
- পরিবারের সহায়তায় আসক্তি কমানোর কৌশল
- মোবাইল আসক্তি দূর করতে কার্যকর অভ্যাস
- সুস্থ জীবনের জন্য প্রযুক্তির ভারসাম্য
মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার
মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতন হওয়া বর্তমান সময়ে খুবই জরুরী।
অতিরিক্ত মোবাইল ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে
পারে। বিশেষ করে শিশু কিশোরদের মধ্যে এই আসক্তি দ্রুত বেড়ে যাচ্ছে।
অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার মোবাইল আসক্তির অন্যতম প্রধান কারণ।
একাকীত্ব বা মানসিক চাপ থেকেও অনেকেই মোবাইলের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন।
মোবাইলের অতিরিক্ত ব্যবহার চোখের ক্ষতি ও ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।
এটি পড়াশোনা ও কাজের মনোযোগ কমিয়ে দেয়।পরিবারের সঙ্গে সময় কাটানোর অভ্যাস
মোবাইলের ব্যবহার কমাতে সাহায্য করে। প্রতিদিন নির্দিষ্ট সময় মোবাইল ব্যবহারের
নিয়ম তৈরি করা উচিত। বই পড়া,খেলাধুলা বা অন্য সৃজনশীল কাজের সময় দেওয়া ভালো
বিকল্প হতে পারে।
প্রয়োজনে কিছু সময় মোবাইল থেকে দূরে থাকার অভ্যাস গড়ে তুলতে হবে তা যেভাবেই
হোক না কেন। সচেতনতা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে মোবাইল আসক্তি থেকে মুক্ত থাকা
সম্ভব।
মোবাইল আসক্তি কি এবং কেন হয়
মোবাইল আসক্তি কি এবং কেন হয়?মোবাইল আসক্তি হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে
মানুষ প্রয়োজন না থাকলেও বারবার মোবাইল ব্যবহারের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে।এটি
ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় এবং ব্যাক্তি নিজের নিয়ন্ত্রণ হারাতে শুরু
করে।
সামাজিক যোগাযোগ মাধ্যম,গেমিং এবং ভিডিও কন্টেনের অতিরিক্ত আকর্ষণ এই আসক্তিকে
বাড়িয়ে তোলে। অনেক সময় মানুষ একাকীত্ব কাটাতে বা মানসিক চাপ থেকে সাময়িক
মুক্তি পেতে মোবাইলের উপর নির্ভর করে।ফলে বাস্তব জীবনের সম্পর্ক ও দায়িত্বের
প্রতি আগ্রহ কমে যেতে থাকে।
আরও পড়ুনঃ বাচ্চাদের মোবাইল আসক্তি কমানোর উপায়
ধীরে ধীরে মোবাইল ছাড়া অস্বস্তি বা অস্থিরতা অনুভব করা শুরু হয়।এই আসক্তির
কারণে ঘুমের ব্যাঘাত,চোখের সমস্যা এবং মাথা ব্যথার কত শারীরিক সমস্যা
দেখা দেয়।পড়াশোনা ও কর্ম ক্ষেত্রে মনোযোগ কমে গিয়ে উৎপাদনশীলতা হ্রাস পায়।
মানুষ ধীরে ধীরে ভার্চুয়াল জগতে বেশি সময় কাটাতে অভ্যস্ত হয়ে পড়ে।বাস্তব
সামাজিক যোগাযোগে কমে যাওয়ার মানসিক দূরত্ব তৈরি হয়।পরিবার ও বন্ধুদের সঙ্গে
সম্পর্কের নেতিবাচক প্রভাব পড়তে পারে।সঠিক সময় ব্যবস্থাপনা ও সচেতনতা থাকলে এই
আসক্তি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা সম্ভব।
অতিরিক্ত মোবাইল ব্যবহারের প্রধান কারণ গুলো কি
মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার বোঝার আগে জানতে হবে অতিরিক্ত ব্যবহার মূলত
অভ্যাসগত এক নির্ভরতা থেকে শুরু হয়। বিনোদনের সহজ মাধ্যম হিসেবে ভিডিও,গেম ও
সোশ্যাল মিডিয়া মানুষকে বেশি সময় মোবাইল আটকে রাখে। একাকীত্ব ও মানসিক চাপ
থেকেও অনেকেই মোবাইলকে সঙ্গী হিসেবে ব্যবহার করে যা আসক্তি বাড়ায়।
পড়াশোনা বা কাজের ফাঁকে বারবার মোবাইল চেক করার অভ্যাস ধীরে ধীরে অতিরিক্ত
ব্যবহারে রূপ নেয়। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন ও লাইক পাওয়ার আকাঙ্ক্ষা
মস্তিষ্কে ডোপামিন রিওয়ার্ড তৈরি করে।বন্ধু ও পরিবারের সাথে ভার্চুয়াল যোগাযোগ
বাস্তব যোগাযোগের চেয়ে বেশি সহজ মনে হওয়া একটি কারণ।
অনেক সময় নির্দিষ্ট কোন লক্ষ্য ছাড়াই স্ক্রল করতে করতে দীর্ঘ সময় কেটে
যায় যা অচেতন অভ্যাস তৈরি করে।মোবাইল গেম ও শর্ট ভিডিও ব্লাড ফ্রম গুলো দ্রুত
আসক্তি তৈরি করার মতভাবে ডিজাইন করা হয়। দৈনন্দিন জীবনে পরিকল্পনার অভাব ও অবসর
সময় এর সঠিক ব্যবহার না জানাও মোবাইল নির্ভরতা বানায়।
ঘুমের আগে মোবাইল ব্যবহার করলে এটি আরো গভীর অভ্যাসে পরিণত হয় এবং ব্যবহার
বাড়তে থাকে।শিক্ষার্থী ও তরুণদের মধ্যে কৌতুহল ও ট্রেন্ড অনুসরণের প্রবণতাও
অতিরিক্ত ব্যবহারের কারণ। তাই মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার বুঝে সচেতন না হলে
এই অভ্যাস নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
মোবাইল আসক্তির সাধারণ লক্ষণ চিনুন
মোবাইল হাতের কাছে না থাকলে বারবার অস্বস্তি বা শূন্যতা অনুভব হওয়া আসক্তির একটি
সাধারণ লক্ষণ। কোন কাজের মাঝেও অজান্তে বারবার ফোন আনলক করে দেখা অভ্যাস মোবাইল
নির্ভরতার ইঙ্গিত দেয়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় ও মোবাইল স্ক্রিনে
চোখ আটকে থাকা সতর্কতার বিষয়।
খাবার,পড়াশোনা বা বিশ্রাম এর সময় মোবাইল ছাড়া মনোযোগ ধরে রাখতে না পারা
লক্ষণ হতে পারে। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন না এলো বারবার চেক করার প্রবণতা
দেখা যায়। মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার বুঝতে গেলে ঘুম কমে যাওয়া বা রাত
জেগে ফোন ব্যবহার করাও গুরুত্বপূর্ণ লক্ষণ।
মোবাইল বেশি ব্যবহারের কারণে চোখ জ্বালা,মাথাব্যথা বা ঘাড়ে ব্যথা অনুভব হতে
পারে। বাস্তব জীবনের দায়িত্ব এড়িয়ে অনলাইন জগতে বেশি সময় কাটানোর ইচ্ছা
বাড়তে থাকে। ফোন ব্যবহার কমাতে বললে রাগ,বিরক্তি বা মানসিক অস্থিরতা দেখা দিতে
পারে।
এইসব সাধারন লক্ষণ দ্রুত চিহ্নিত করতে পারলে মোবাইল আসক্তির সমস্যা নিয়ন্ত্রণ
করা অনেক সহজ হয়।
মোবাইল আসক্তি মানসিক ক্ষতিকর প্রভাব
মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার সম্পর্কে জানতে হলে আগে এর মানসিক ক্ষতিকর প্রভাব
বোঝা জরুরী। অতিরিক্ত মোবাইল ব্যবহারে মনোযোগ কমে যায় এবং পড়াশোনা বা কাজে
আগ্রহ কমতে থাকে। দীর্ঘসময় মোবাইলে থাকলে উদ্বেগ,দুশ্চিন্তা ও মানসিক চাপ
বেড়ে যেতে পারে।
মোবাইল আসক্তি মানুষের মধ্যে একাকীত্ব ও সামাজিক বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি করে।
ঘুমের ব্যাঘাতের কারণে মেজাজ খিটখিটে হয়ে যায় এবং মানসিক ভারসাম্য নষ্ট হতে
পারে। মোবাইল আসক্তির কারণ ও প্রতিকারের একটি গুরুত্বপূর্ণ দিক হলো হতাশা ও
বিষন্নতার ঝুঁকি কমানো।
অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অন্যের সঙ্গে নিজের তুলনা করে
আত্মবিশ্বাস কমে যায়। মোবাইল না পেলে অস্থিরতা রাগ বা বিরক্তি অনুভব করা আসক্তির
মানসিক লক্ষণ। ধীরে ধীরে বাস্তব জীবনের সম্পর্ক গুলোর প্রতি আগ্রহ কমে যেতে
পারে।
সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও চিন্তার স্বাভাবিক গতি মোবাইল আসক্তির কারণে দুর্বল
হয়ে যেতে পারে। মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার বুঝে সময় মতো নিয়ন্ত্রণ করলে
মানসিক সুস্থতা বজায় রাখা সম্ভব। সচেতন ব্যবহার,সময় নির্ধারণ এবং পরিবারকে
সময় দেওয়াই মোবাইল আসক্তির ক্ষতিকর প্রভাব কমানোর কার্যকর উপায়।
শিশু কিশোরদের মোবাইল আসক্তির ঝুঁকি
শিশু কিশোরদের অতিরিক্ত মোবাইল ব্যবহার তাদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশের
নেতিবাচক প্রভাব ফেলে। মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতন না হলে
শিশুদের পড়াশোনায় মনোযোগ কমে যেতে পারে। দীর্ঘসময় মোবাইল ব্যবহারে চোখের
সমস্যা,মাথা ব্যথা এবং ঘুমের ব্যাঘাত দেখা দিতে পারে।
মোবাইলের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা শিশুদের সামাজিক যোগাযোগ ও পারিবারিক
সম্পর্ক দুর্বল করে দেয়। অনলাইন গেম ও সামাজিক মাধ্যমে আসক্ত হয়ে অনেক শিশু
বাস্তব জীবন থেকে দূরে সরে যায়। শিশু কেশরদের মধ্যে রাগ অস্থিরতা ও আচরণগত
সমস্যা বাড়ার একটি বড় কারণ হতে পারে মোবাইল আসক্তি।
আরও পড়ুনঃ শিশুদের মোবাইল আসক্তির কুফল
মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার জানা থাকলে অভিভাবকরা সময়মতো সঠিক পদক্ষেপ নিতে
পারেন। অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের সৃজনশীলতা ও চিন্তা শক্তি কমিয়ে দিতে
পারে। মোবাইল আসক্তির কারণে অনেক শিশু খেলাধুলা ও শারীরিক কার্যক্রম থেকে দূরে
সরে যায়।
অনুপযুক্ত অনলাইন কন্টেন শিশুদের মানসিকতা ও মূল্যবোধের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে
পারে। ছোটবেলা থেকেই মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ না আনলে ভবিষ্যতে আসক্তি আরও
গুরুতর হতে পারে। অনেক সময় খারাপ কিছুতেও জর্জরিত হয়ে যেতে পারে,তাই শিশু
কিশোরদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার সম্পর্কে
পারিবারিক সচেতন হওয়া অত্যন্ত জরুরী।
মোবাইল ব্যবহারে সময় নিয়ন্ত্রণের উপায়
প্রতিদিন মোবাইল ব্যবহারের জন্য নির্দিষ্ট সময়সীমা ঠিক করুন এবং সেই সীমা মেনে
চলার অভ্যাস গড়ে তুলুন। অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখুন যাতে বার
বার আপনার ফোন হাতে নেওয়ার প্রবণতা কমে যায়। মোবাইল স্কিন টাইম বা ডিজিটাল
ওয়েল্বেইং ফিউচার ব্যবহার করে নিজেদের দৈনিক ব্যবহার পর্যবেক্ষণ করুন।
পড়াশোনা,কাজ বা পরিবারের সময় মোবাইলকে নিজের কাছ থেকে কিছুটা দূরে রাখুন।
ঘুমানোর অন্তত এক ঘন্টা আগেই মোবাইল ব্যবহার বন্ধ করার চেষ্টা করুন এতে ঘুমানোর
মান ভালো থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা গেম ব্যবহারের জন্য আলাদা সময়
নির্ধারণ করুন।
আরও পড়ুনঃ ছাত্র জীবনে মোবাইল ফোনের সুফল ও কুফল
অবসর সময়ে মোবাইলের বদলে বই পড়া,হাটা বা অন্য কোন শখের কাজে মন দিন।খাবার
সময় বা পরিবারের সঙ্গে কথা বলার সময় মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন।বারবার ফোন
চেক করার অভ্যাস কমাতে নির্দিষ্ট বিরতিতে ফোন দেখার সময় নিয়ম তৈরি করুন।
প্রয়োজন না হলে মোবাইল সাইলেন্ট মুডে রাখুন এতে মনোযোগ ধরে রাখা সহজ। নিজের
দৈনিক মোবাইল ব্যবহারের হিসাব লিখে রাখলে কোথায় সময় বেশি নষ্ট হচ্ছে তা বোঝা
যায়। ধীরে ধীরে মোবাইলের উপর নির্ভরতা কমিয়ে বাস্তব জীবনের কাজ ও সম্পর্কের
প্রতি বেশি গুরুত্ব দিন।
পরিবারের সহায়তায় আসক্তি কমানোর কৌশল
পরিবারের সদস্যদের আন্তরিক সহযোগিতা ও সত্যেনতা আসক্তি কমানোর পথে সবচেয়ে বড়
শক্তি হতে পারে।আসক্ত ব্যক্তিকে দোষারোপ না করে ভালোবাসা ও ধৈর্যের সঙ্গে তার
সমস্যাটি বোঝার চেষ্টা করা উচিত।পরিবারের মোবাইল বা প্রযুক্তি ব্যবহারের জন্য
সবার জন্য একসঙ্গে কিছু নিয়ম নির্ধারণ করা যেতে পারে।
প্রতিদিন নির্দিষ্ট সময় পরিবারের সবাই মিলে গল্প করা বা একসঙ্গে সময় কাটানোর
অভ্যাস করে তুলুন।শিশু-কিশোরদের সামনে বড়রাও নিয়ন্ত্রিতভাবে মোবাইল ব্যবহার
করলে তারা ভালো শিক্ষা পায়।পরিবারের সদস্যরা একে অপরকে বিকল্প আনন্দের উৎস যেমন
বই,পড়া,খেলাধুলা বা ভ্রমণের উৎসাহ দিতে পারেন।
কারণে মানসিক চাপ বা আচরণগত পরিবর্তন দেখা দিলে খোলামেলা আলোচনা করা জরুরী।
পরিবারের মধ্যে বিশ্বাস ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলে আসক্তি থেকে বেরিয়ে
আসা অনেক সহজ হয়। প্রয়োজনে মোবাইল ব্যবহারের সময় পর্যবেক্ষণ করে ধীরে ধীরে তা
কমানোর পরিকল্পনা করা যেতে পারে।
পরিবারের সহায়তায় ছোট ছোট ইতিবাচক পরিবর্তনকে প্রশংসা করলে উৎসাহ আরো
বাড়ে।প্রয়োজন হলে কাউন্সিলর বা বিশেষজ্ঞের সহায়তা নিয়ে পরিবার ইতিবাচক ভূমিকা
পালন করতে হবে। ভালোবাসা,ধৈর্য এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিবারই হতে পারে
আসক্তি কমানোর সবচেয়ে নিরাপদ আশ্রয়।
মোবাইল আসক্তি দূর করতে কার্যকর অভ্যাস
দিনের শুরুতেই মোবাইল হাতে নেওয়ার বদলে কিছু সময় নিজের জন্য রাখুন যেমন
ব্যায়াম প্রার্থনা বা হালকা হাটাহাটি। মোবাইল ব্যবহারের নির্দিষ্ট সময়সূচি তৈরি
করলে অপ্রয়োজনীয় স্কিন টাইম অনেকটাই কমানো যায়। প্রতিদিন কিছু সময় মোবাইল
মুক্ত সময় নির্ধারণ করুন যেখানে ফোন একেবারেই ব্যবহার করবেন না।
অপ্রয়োজনীয় অ্যাপ ও গেম আনইনস্টল করে দিন যাতে বারবার মোবাইল ব্যবহারের প্রলব
কমে। পড়াশোনা বা কাজের সময় মোবাইল সাইলেন্ট মোডে রেখে দূরে রাখার অভ্যাস গড়ে
তুলুন। অবসর সময়ে মোবাইলের পরিবর্তে বই পড়া,খেলাধুলা বা নতুন কোন দক্ষতা শেখার
চেষ্টা করুন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সীমা নির্ধারণ করুন এবং প্রয়োজন ছাড়া বারবার
নোটিফিকেশন চেক করবেন না। ঘুমানোর আগে অন্তত একঘন্টা মোবাইল বন্ধ রাখার অভ্যাস
করলে ঘুমের মান উন্নত হয়। পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে সরাসরি সময় কাটানোর
অভ্যাস বাড়াতে পারলে মোবাইলের প্রতি নির্ভরতা কমে
নিজের দৈনিক মোবাইল ব্যবহারের সময় পর্যবেক্ষণ করে ধীরে ধীরে তা কমানোর লক্ষ্য
ঠিক করুন। ছোট ছোট লক্ষ্য পূরণ হলে নিজেকে প্রশংসা করুন এতে মোবাইল ব্যবহার
নিয়ন্ত্রণে রাখার আগ্রহ বাড়বে। নিয়মিত সচেতনতা ও আত্মনিয়ন্ত্রণের
মাধ্যমে ধীরে ধীরে মোবাইল আসক্তি দূর করে একটি ভারসাম্য জীবন গড়ে
তোলা সম্ভব।
সুস্থ জীবনের জন্য প্রযুক্তির ভারসাম্য
সুস্থ জীবনের জন্য প্রযুক্তির ভারসাম্য বজায় রাখা বর্তমান সময়ে মানসিক ও
শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরী। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে তবে
অতিরিক্ত নির্ভরতা জীবনের স্বাভাবিক ছন্দ নষ্ট করতে পারে। মোবাইল আসক্তির কারণ ও
প্রতিকার বুঝে প্রযুক্তি ব্যবহারে সীমা নির্ধারণ করা সচেতনতার গুরুত্বপূর্ণ
অংশ।
প্রতিদিন নির্দিষ্ট সময় প্রযুক্তি ব্যবহার করলে কাজ বিশ্রাম ও ব্যক্তিগত জীবনের
মধ্যে ভারসাম্য বজায় থাকে। খাওয়ার সময়,ঘুমানোর আগে এবং পরিবারের সঙ্গে সময়
কাটানোর সময় মোবাইল দূরে রাখা ভালো অভ্যাস। প্রযুক্তির বাইরে বই পড়া হাটাহাটি
বা নতুন কোন সখ তৈরি করলে মন আরো সতেজ থাকে।
বাস্তব সম্পর্কে গুরুত্ব দিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো
মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। অতিরিক্ত স্ক্রিন টাইম কমিয়ে শরীরচর্চা ও
পর্যাপ্ত ঘুম নিশ্চিত করলে জীবন আরও স্বাস্থ্যকর হয়। শিশু-কিশোরদের প্রযুক্তি
ব্যবহারে অভিভাবকদের সঠিক দিক নির্দেশনা ও সময় নিয়ন্ত্রণ খুবই প্রয়োজন।
প্রযুক্তিকে প্রয়োজনের জন্য ব্যবহার করা উচিত বিনোদনের জন্য নয়,সারাদিনের
সঙ্গী হিসেবে নয়।সচেতন ভাবে প্রযুক্তির ভারসাম্য বজায় রাখতে পারলে
মনোযোগ,উৎপাদনশীলতা ও জীবনের আনন্দ অনেক বাড়ে।জীবনের জন্য প্রযুক্তিকে
নিয়ন্ত্রণ করুন যেন প্রযুক্তি আপনার জীবনকে না চালাই,আপনি প্রযুক্তিকে
নিয়ন্ত্রণ করবেন।
শেষ কথাঃ মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার
মোবাইল আসক্তি বর্তমান সময়ের একটি বড় সমস্যা যা আমাদের দৈনন্দিন জীবন পড়াশোনা
ও সম্পর্কের উপর নীতিবাচক প্রভাব ফেলছে। সচেতনতা সঠিক সময় ব্যবস্থাপনা এবং
পরিবারের সহযোগিতার মাধ্যমে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। সঠিক অভ্যাস
গড়ে তুলতে পারলে মোবাইলকে আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারব আসক্ত
হয়ে নয়।
আমার মতে,মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার বলতে মোবাইল ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা
নয় বরং নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করাই সবচেয়ে ভালো সমাধান।পরিবার ও শিক্ষা
প্রতিষ্ঠান একসাথে কাজ করলে শিশু-কিশোরদের মোবাইল আসক্তি অনেক কমে আসবে।আমি
বিশ্বাস করি সচেতনতা তৈরি করতে পারলে প্রতিটি মানুষই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে
পারবে।

.webp)
.webp)
দ্য গ্র্যান্ড গাইড বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url