আর্টিকেল লেখার বেসিক ক্লাস
ভূমিকা বাটন বানানোর নিয়ম
ভূমিকা বানানোর আগে একটি নাম নির্বাচন করুন।তারপর ঐ নামকে সিলেক্ট করে পোস্ট এডিট এর ইন্সার্ট অথবা লিংক এর মাধ্যমে নির্বাচন করা নামটিকে লিংকে রূপান্তর করুন।তারপর এইচটিএমএল এর দ্বারা বাটন বানানোর সূত্র প্রয়োগ করে নামটিকে বাটন বানিয়ে নিন।তারপর ওই বাটনে কালার আনার জন্য কালারের সূত্র প্রয়োগ করুন এইচটিএমএল দ্বারা। তারপর পাবলিশ করে দিন,তবেই তৈরি হয়ে যাবে ভূমিকা বাটন।
আরও পড়ুন বানানোর নিয়ম
আরও পড়ুন এর সাথে যেই পোস্টের শিরোনাম যুক্ত করব তার শিরোনামটা লিখে বাটন বানানোর মতনই আগে যেইভাবে লিঙ্ক করে সেভাবে লিঙ্ক করে নিব।তারপরে আরো পড়ুন অংশটিকে কপি করতে হবে।দিয়ে এইচটিএমএল মুড এ যেয়ে আরও পড়ুন সেকশন টি কন্ট্রোল এফ ও কন্ট্রোল ভি চেপে খুঁজে বের করতে হবে।তারপর আরো পুরনো অংশটি খুঁজে বের হলে,ওই অংশটি যেখান থেকে শুরু হয়েছে সেখানে এইচটিএমএল এর পি ট্যাগ অথবা ডি ট্যাগ দিয়ে শুরু হবে। আর যদি না থাকে তো নিজে থেকে পি ট্যাগ অথবা ডি ট্যাগ দিয়ে নিতে হবে।তারপর ঐ পি ট্যাগ আথবা ডি ট্যাগ এর পরে একটি স্পেস দিয়ে নিতে হবে।তারপর ঐ স্পেস এর জায়গাতে ক্লাস ইকুয়াল টাইপ করে দুটা কোটেশন দিয়ে তার মধ্যে এলার্ট ইনফো টাইপ করে পাবলিশ করে নিতে হবে। তাহলেইসেখান আরও পড়ুন সেকশনটি তৈরি হয়ে যাবে।
প্যারাগ্রাফ বানানোর নিয়ম
প্রথমে একটি কোন বিষয়ে প্যারাগ্রাফ লিখে নিন। তারপর লেখাটিকে সুন্দর ও সমান দেখানোর জন্য সম্পূর্ণ লেখাগুলোকে সিলেক্ট করুন।তারপর এডিট পোষ্টের মোর অপশনে যান।দিয়ে ওখানে থেকে জাস্টিফাই করুন।তাহলে লেখাগুলো সম্পূর্ণ সমান হয়ে যাবে।তারপর লেখা গুলোকে অল সিলেক্ট করে কপি করে এইচসিএল মুড এ নিয়ে গিয়ে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি কি বোর্ড কমান্ড দিয়ে ওই লেখাটুকুর অংশ এইচটিএমএল এ খুঁজে নিতে হবে।তারপর ওই লেখাগুলোকে খুঁজে পাওয়ার পর যেখান থেকে এইচটিএমএল এর কোড এর পি ট্যাগ অথবা ডি ট্যাগ শুরু হয় ঐ জায়গাতে একটি স্পেস দিয়ে নিতে হবে।তারপর ওই স্পেসের জায়গাতে ক্লাস ইকু য়েল ডাবল কোটেশন টাইপ করে নিতে হবে। দিয়ে ঐ ডাবল কোটেশন এর মধ্যে প্যারাগ্রাফ হাইলাইট করার সূত্রটি লিখে নিতে হবে।তবেই একটি সুন্দর প্যারাগ্রাফ তৈরি হয়ে যাবে।
পেজ সূচিপত্র বানানোর ক্লাস
পেজ সূচিপত্র বানানোর জন্য লাগবে প্যারাগ্রাফ এর হেডিং লাইন গুলো।প্রথমে লিখে নিবেন পেজ সূচিপত্র। তারপর ব্যাক স্পেস দিয়ে নিবেন। তারপর যে প্যারাগ্রাফের হেডিংগুলোকে সূচিপত্র হিসেবে তৈরি করে নিতে চান।সেগুলোকে বুলেট লিস্টিং করে ফেলুন।আর এই বুলেট লিস্টিং করবেন এডিট পোষ্টের মোর অপশন এ গিয়ে প্যারাগ্রাফ এর হেডিং গুলোকে অল সিলেট করে বুলেট অপশনে ক্লিক করতে হবে ।তারপর প্রত্যেকটা প্যারাগ্রাফ এর হেডিং গুলোকে একটা একটা করে সিলেক্ট করে পোস্ট ইডিটের ইনশার্ট অর এডিট লিংক অপশানে গিয়ে হ্যাশট্যাগ আর সিরিয়াল ভাবে সংখ্যা যেমন এক নাম্বার হেডিং এক দুই দুই নাম্বার হেডিং এ দুই বসিয়ে লিংকে রূপান্তর করে নিতে হবে।তারপর ওই বুলেটলিস্টিং করা হেডিং গুলোকে আইডি লিংক আপ করতে হবে।আর তা করার জন্য আসল প্যারাগ্রাফ হেডিং গুলোর আগে নিজের ইচ্ছা মত কিছু কয়েকটা বর্ণ লিখুন।দিয়ে বর্ণ টিকে কপি করুন। তারপর লেখাগুলোকে এইচটিএমএল মুডে নিয়ে যান।দিয়ে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি কিবোর্ড কমান্ড দিয়ে ঐ বর্ণ গুলো খুঁজে বের করুন।তারপর ওই বাড়তি বর্ণটিকে মুছে ফেলুন।দিয়ে পি ট্যাগ অথবা ডি ট্যাগ শুরু হয় তার পর যেখানে এইচ টু লেখা টি থাকবে সেখানে একটি স্পেস দিয়ে আইডি ইকুয়েল ডাবল কোটেশন দিয়ে তার মধ্যে হেডিংকে লিংক করার সময় যে নাম্বার টা দিয়েছিলেন তা বসিয়ে দিয়ে পাবলিশ করে দিন।তবে পেজ সূচিপত্র তৈরি হয়ে যাবে।
দ্য গ্র্যান্ড গাইড বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url